বই মানুষের আত্মার খোরাক।
বই মানুষের আত্মার খোরাক। মস্তিষ্কের পরিবর্ধক। মানুষের জ্ঞানপিপাসা মিটানোর জন্য বই সতত "সাকী"র ভূমিকা পালন করে আসছে।গতানুগতিক জীবনধারায় আমরা নেহাতই একটিমাত্র জীবন উপভোগ করতে পারি। কিন্তু যারা প্রকৃত বইপ্রেমী— তারা পৃষ্ঠার পরতে পরতে উপভোগ করতে পারে শতসহস্র জীবন। বইকে মাইলফলক বানিয়ে কল্পনার জগতে তারা বিচরণ করে সমগ্র বিশ্ব। বই পড়তে পড়তে পাঠক যখন প্রাজ্ঞ হয়ে ওঠে, তখন তার মধ্যে একীভূত হয় একরাশ জ্ঞানরসদ। সেই সঞ্চিত জ্ঞানের শুদ্ধ বিকাশ ঘটাতে পাঠক তখন উন্মুখ হয়ে পড়ে। জ্ঞানের দাবিতে তাড়িত হয়। আর জ্ঞানের দাবি হচ্ছে ''যতটুকু আহরণ করা হয়েছে, ততটুকুই মানুষের তরে পৌঁছে দেয়া"। সেই দাবি থেকেই আমার একজন প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ও বন্ধুবর নবীন লেখক Shibbir Ahmad Shaon ভাই কলম হাতে নিয়েছেন। আর এটা হচ্ছে তার নিরলস পরিশ্রমের প্রথম ফসল। বহুল প্রত্যাশিত প্রথম বই—আলোর খোঁজে। আল্লাহ তায়ালা তার এই প্রচেষ্টাকে মঞ্জুর করে নিক। এবং লেখালেখির জগতে তার এই অভিষেককে আল্লাহ জাতির জন্য কল্যাণময় করুক। 💝আমিন💝